Friday, May 15, 2026

তৃতীয় দিনের শেষে ছত্তিশগড়ের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২৭, ৩৫৪ রানে এগিয়ে বাংলা

Date:

Share post:

রঞ্জিট্রফির ম্যাচে তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ৩৮১ রানে ডিক্লেয়ার দেয় বাংলা। দিনের শেষে ছত্তিশগড়ের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২৭। আবহাওয়ার কারণে রবিবার সারা দিনে মাত্র ৯ ওভার খেলা হয়। সকাল থেকে খেলা শুরু না হওয়ায় ৩৮১ রানেই ডিক্লেয়ার দেয় বাংলা। বাংলার হয়ে একটি করে উইকেট করণ লাল এবং সুরাজ সিন্ধু জসওয়াল।

দ্বিতীয় দিনের শেষে ৮ উইকেটে ৩৮১ রান করেছিল বাংলা। সুযোগ ছিল রান ৪০০-র বেশি করার। কিন্তু আবহাওয়ার কারণে বাংলা ব্যাট করতেই পারলো না। সকাল থেকে খেলা শুরু না হওয়ায় ৩৮১ রানেই ডিক্লেয়ার দেয় বাংলা। রবিবার সারা দিনে মাত্র ৯ ওভার খেলা হল।জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ছত্তিশগড়। ২ উইকেট পড়ে যায় তাদের। একটি করে উইকেট নেন সুরজ জয়সওয়াল ও করণ লাল। দিনের শেষে ছত্তীসগঢ়ের রান ২ উইকেটে ২৭। বাংলা এগিয়ে রয়েছে ৩৫৪ রানে। ম্যাচ শুরুর আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ির জানিয়েছিলেন যে, তাঁরা সরাসরি ম্যাচ জিততে চাইছেন। কিন্তু খারাপ আবহাওয়ায় আলো কম থাকায় তিন দিনে খেলা হল মাত্র ১৩৭ ওভার। এই পরিস্থিতিতে এক দিনে বাকি ম্যাচ শেষ করা সম্ভব নয়।

আরও পড়ুন- রঞ্জিতে খেলতে নেমে অনন্য নজির পুজারার

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...