Friday, May 15, 2026

এলেন না আডবাণী, অনুপস্থিত জোশীও! রামমন্দিরের উদ্বোধন শুধুই মোদিময়

Date:

Share post:

রামমন্দিরের উদ্বোধন শুধুই মোদিময়। এলেন না রামমন্দির আন্দোলনের মুখ ’লৌহপুরুষ’ লালকৃষ্ণ আডবাণী (Lalkrishna Adbani)। আগেই তাঁকে আসতে নিষেধ করেছিল রামমন্দির ট্রাস্ট। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ায় বলা হয়, আডবাণীর বয়সের কারণেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এলেন না তিনি। বলা হল, ‘প্রচণ্ড ঠান্ডা’র কারণেই নবতিপর নেতা উপস্থিত থাকতে পারেননি। উপস্থিত নেই রামমন্দির আন্দোলনের আরেক নেতা মুরলীমনোহর জোশীও (Muralimanohar Joshi)।

তিন দশক আগে রামমন্দির আন্দোলনের সময় সঙ্ঘ পরিবারের ‘মুখ’ ছিলেন আডবাণী। সঙ্গ জোশী। আডবাণীর রথযাত্রায় ভর করে হিন্দি বলয়ে প্রভাব বিস্তার করে গেরুয়া শিবির। নরেন্দ্র মোদির অস্তিত্ব তখন সীমিত ছিল গুজরাটেই। কিন্তু সোমবার, রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই (Narendra Modi) প্রধান। কিছু দিন আগেই শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানান, “দুই নেতারই বয়সের বিষয়টি মাথায় রেখে আমরা তাঁদের না আসার অনুরোধ করেছি।” কিন্তু চম্পতের সেই দাবি খারিজ করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ। জানানো হয় উদ্বোধনে উপস্থিত থাকবেন আডবাণী (Lalkrishna Adbani)। কিন্তু এলেন না কেউই।

তবে, অযোধ্যায় এখন প্রবল ঠান্ডা। আডবাণীর বয়স ৯৬, জোশী প্রায় ৯০। সেই কারণেই দুই প্রবীণ নেতা মন্দির উদ্বোধনে আসতে পারেননি বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Related articles

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...

‘রামায়ণ’ আবেগে আধ্যাত্মিক রণবীর! অযোধ্যায় জমি কিনলেন ঋষি-পুত্র

'অ্যানিমাল' রণবীর 'রাম' রূপে নিজেকে আবিষ্কার করতেই জীবনদর্শনে বদল আনলেন অভিনেতা! মদ্যপান থেকে মাংস ভক্ষণ ত্যাগের পর এবার...

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...