Tuesday, March 17, 2026

উত্তরপ্রদেশে পাঁচ ভাইকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ ও খুন করালো স্বামী

Date:

Share post:

বিজেপির রামরাজ্য উত্তরপ্রদেশের ফতেহপুরে পাঁচ ভাইকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ফতেহপুরের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। এই ঘটনায় মহিলার চার দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। আরও এক দেওর এবং মহিলার স্বামীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।গত ২০ জানুয়ারি একটি নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্কে বিবস্ত্র অবস্থায় এক মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে মহিলার দেহ উদ্ধার করে।মহিলার দেহ যেখানে পড়ে ছিল, সেখান থেকে নরম পানীয় এবং কিছু খাবার উদ্ধার করে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ প্রথমে জানতে পারে মহিলা ফতেহপুরের বাসিন্দা। তাঁর স্বামী দুবাইয়ে থাকেন। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিলা বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে গিয়েছিলেন। গ্রেফতার হওয়া চার অভিযুক্ত রোহিত লোধি, রামচন্দ্র ওরফে পুট্টু, শিবম ওরফে পঞ্চম এবং সোনু লোধি। মামলার পঞ্চম অভিযুক্ত নানকু লোধি পলাতক।জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানায়, মেলায় নিয়ে যাওয়ার অজুহাতে বাবা-মায়ের বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মহিলাকে ধর্ষণ করে। পরে, তারা তার পরিচয় গোপন করতে ইট দিয়ে তার মুখ থেঁতলে দেয়।অভিযুক্তরা পুলিশকে বলেছে, পুরো পর্বটি তাদের ভাই (মহিলার স্বামী) দ্বারা পরিকল্পিত ছিল, যে তাদের নগদ অর্থও দিয়েছে৷ মহিলার স্বামী এবং পঞ্চম অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে৷মহিলার দেহ ময়নাতদন্ত হয়েছে, যা গণধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েচে, মহিলার মাথায় গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...