Saturday, June 27, 2026

বিপাকে পার্থ চট্টোপাধ্যায়, অভিযুক্তের হয়ে রাজ্যের এজির সওয়াল নিয়ে প্রশ্ন

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় ফের বিপাকে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অভিযুক্তের হয়ে কেন রাজ্যের এজি সওয়াল করছেন তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। আগেই এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha)। এবার তীর্থঙ্কর ঘোষ বলেন, রাজ্যের অনুমতি এবং মুখ্যসচিবের অনুমতি ছাড়া এটা করা যাবে না। সেক্ষেত্রে তিনি এজিকে বলেন, “আপনি জেলের দায়িত্বে আছেন। এজি হিসেবে রেমিশনের দায়িত্বে আছেন। আমার নিজের কোনও আপত্তি নেই। আমি আদালতের কনসার্ন বুঝি।” আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরিবর্তী শুনানি রয়েছে।

২০২২ সালে জুলাই মাসে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ১৩ মাস পর গত সেপ্টেম্বর মাসেও জামিনের জন্য আর্জি করেছিলেন তিনি। যদিও, এই ইডি এই জামিনের আবেদনের বিরোধিতা করে। গত বছরের পুজো জেলে কাটাতে হয় পার্থকে। গত বছর ৬ সেপ্টেম্বর সেই মামলারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলা পিছিয়ে যায়। এরপর ৯ অক্টোবর মামলার শুনানি হয়। সেই শুনানিতে ফের পিছিয়ে দেওয়া হয় জামিনের আবেদনের মামলা। এরপরও আজও জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...