Tuesday, March 17, 2026

মেডিক্যালে ভর্তি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ঘিরে বিভ্রান্তি!

Date:

Share post:

বুধবার দুপুর থেকে সরগরম কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)চত্বর, সৌজন্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)একটি নির্দেশ। বুধবার দুপুর সওয়া ১টা নাগাদ মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এই নির্দেশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ডিভিসন বেঞ্চে যায় রাজ্য। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মৌখিক আর্জি জানায় রাজ্যের এজি। এরপরই মেডিক্যাল কলেজ মামলায় দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সৌমেন সেন এবং উদয় কুমারের ডিভিশন বেঞ্চ বলে খবর। কিন্তু তা কার্যকরী হবে কী না সেটা স্পষ্ট নয়। এরপরই ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন মৌখিক আর্জির ভিত্তিতে এভাবে কোনও নির্দেশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে। তাই ডিভিশন বেঞ্চের শুনানি চলার সময় যে লাইভ স্ট্রিমিং হয়েছে তার ফুটেজ দেখতে চান তিনি। রাজ্যের তরফে তা দেখানো সম্ভব না হলে সিবিআইকে এফআইআরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আর এই গোটা ঘটনা ঘটল মাত্র ঘণ্টা খানেকের মধ্যে।

এমবিবিএস পরীক্ষায় ভুয়ো শংসাপত্র ব্যবহার করে মেডিক্যাল কলেজে ভর্তি নেওয়া হয়েছে বলে অভিযোগ করে আদালতে মামলা করেছিলেন ইতিশা সোরেন।এই মামলাটি গত বছর থেকেই চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। বুধবার কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। তারপরের এক ঘণ্টার মধ্যেই এত কাণ্ড। সব মিলিয়ে কিছুটা হলেও বিভ্রান্তির সৃষ্টি হয়ে আদালত চত্বরে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...