Sunday, May 17, 2026

আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল মিলবে না

Date:

Share post:

গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পের জল সরবরাহকারী পাইপগুলির বেশ কয়েকটি জায়গায় ত্রুটি মেরামত, নতুন ভালভ প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ এবং একাধিক বুস্টার পাম্প মেরামত করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। যে কারণে আগামী ২৭ জানুয়ারি শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে বেহালা, রানিকুঠি, গড়ফা,কালীঘাট,চেতলা, বাঁশদ্রোনী, সেনাপল্লী, লালকা,পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে।
৮ থেকে ১৪ বরোর সবকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে। অর্থাৎ টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ই এম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা শনিবার রাত পর্যন্ত আর জল পাবেন না। পরদিন অর্থাৎ রবিবার ২৮ জানুয়ারি থেকে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে।

এছাড়া এই জল বন্ধ থাকার বিষয়টি এরিয়া ভিত্তিতে জনপ্রতিনিধিদের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। আগাম বিকল্প ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এই গোটা বিষয়ে জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় বলেন, ‘‌গার্ডেনরিচ জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে। উৎপাদন বেড়েছে। ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি। তাই মেরামতের কাজ করতে হয়। একটা দিন জল বন্ধ রেখে আমরা পুরো মেরামতের কাজের প্রক্রিয়া সম্পন্ন করি। আগামী শনিবার তাই ত্রুটি মেরামতের জন্য জল পরিষেবা বন্ধ থাকবে। রবিবার পরিস্থিতি স্বাভাবিক হবে।’‌

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...