Sunday, May 17, 2026

৬৫ যুদ্ধবন্দিকে নিয়ে ফেরার সময় ভেঙে পড়ল রাশিয়ার বিমান

Date:

Share post:

৬৫ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নিয়ে ফেরার সময় ভেঙে পড়ল রাশিয়ার বিমান। ইউক্রেনের সীমানা পেরোনোর আগেই দুর্ঘটনাগ্রস্ত হয় বিমানটি। আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনও তথ্য মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রেমলিন।

চালক ছাড়া ওই বিমানে ছিলেন পাঁচ জন ক্রু সদস্য। রাশিয়া সেনার তিন প্রতিনিধি এবং রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনের ৬৫ জন সেনাকর্মী। ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের জন্য বুধবার তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। যাত্রাপথে রাশিয়ার ইলিউশিন ২-৭৬ নামের সেনা পরিবহণ বিমানটি ভেঙে পড়ে ইউক্রেন সীমান্তে। বিমান দুর্ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, রাশিয়ার ওই সেনা পরিবহণ বিমানটি সজোরে ভেঙে পড়ছে মাটিতে। তার পরেই একটি বিস্ফোরণ। আকাশে উড়ছে আগুনের এক বিশাল গোলা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে এনিয়ে এখনও পর্যন্ত ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক এবং বিমানবাহিনী কোনও প্রতিক্রিয়া জানায়নি। কিন্তু এই ঘটনায় স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে। যেমন রাশিয়ার পার্লামেন্টের আইন প্রণেতা তথা অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই কার্তাপোলভের দাবি, “পার্লামেন্টের অধিবেশন চলাকালীন বিমানটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল।” যদিও কোন সূত্রে এই তথ্য পেয়েছেন তা জানাননি তিনি। এছাড়া গত কয়েক মাসে এই বেলগোরোড অঞ্চলে একাধিক হামলা চালিয়েছিল ইউক্রেন। ডিসেম্বর মাসেই ইউক্রেনীয় ফৌজের মিসাইল হানায় প্রাণ হারিয়েছিলেন ২৫ জন।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...