Wednesday, May 13, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন রাহুল-রোহিত

Date:

Share post:

হায়দরাবাদে চলছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচে বোলারদের দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে চালকের আসনে রোহিত শর্মার দল। আর এই ম্যাচে খেলতে নেমে নজির গড়েন কে এল রাহুল এবং রোহিত শর্মা।

প্রথম ইনিংসে খেলতে নেমে ব্যাট হাতে ৮৬ রান করেন কে এল রাহুল। ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজান তিনি। আর এই ইনিংসের সৌজন্যে নজির গড়েন রাহুল। জো রুটের বলে সিঙ্গল নিয়ে পঞ্চাশ পূর্ণ করেন রাহুল। আর সেই পঞ্চাসের সুবাদে ঘরের মাটিতে হাজার রান সম্পূর্ণ করে ফেললেন লোকেশ রাহুল।এদিকে রাহুলের পাশাপাশি নজির গড়েন অধিনায়ক রোহিত শর্মাও। প্রথম ইনিংসে মাত্র ২৪ রানের ইনিংস খেললেও, নজির গড়েন ভারত অধিনায়ক। ভারতের হয়ে সব থেকে বেশি রান করার তালিকায় চার নম্বরে উঠে আসলেন রোহিত। এক্ষেত্রে টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ মিলিয়ে ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে তিনি করেছেন ৩৪,৩৫৭ রান। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। ৫২২ ম্যাচে এখনও পর্যন্ত ২৬,৭৩৩ রান করেছেন তিনি। তিন নম্বরে ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ৫০৪ ম্যাচে ২৪,০৬৪ রান করেছেন ভারতের ‘দ্য ওয়াল’। ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ রানের ইনিংসে সৌরভকে টপকে যান রোহিত। চতুর্থ স্থানে থাকা ভারত অধিনায়ক এখনও পর্যন্ত ৪৬৮ ম্যাচে ১৮,৪৪৪ করেছেন। এদিকে ৪২১ ম্যাচে ১৮,৪৩৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ান ওপেনে অঘটন , সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...