Sunday, June 21, 2026

অবশেষে মুখ খুললেন সানিয়া মির্জা, শোয়েবকে নিয়ে কী বললেন তিনি?

Date:

Share post:

শোয়েব মালিককে বিয়ের করার সিদ্ধান্ত ভুল ছিলো। এমনটাই নাকি পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জা। এমনকি সেই সংবাদমাধ্যমের দাবি, সানিয়া নাকি তাদের জানিয়েছেন, আর একবার ছেলে ইজহানকে নিয়ে পাকিস্তানে তাঁর শ্বশুরবাড়ি যেতে চান সানিয়া। সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন শোয়েব মালিক। তারপরই তাদের বিবাহবিচ্ছেদের কথা সামনে আসে।

এই নিয়ে সেই সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ‘‘পরিবার এবং বন্ধুদের বিরুদ্ধে গিয়ে শোয়েবকে বিয়ে করেছিলাম। ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আক্ষেপ করতে হচ্ছে।’’ এরপরই সেই সংবাদমাধ্যমের তরফে আরও বলা হয়েছে তাদের সানিয়া জানিয়েছেন, পাকিস্তানের মানুষের কাছে যথেষ্ট সমর্থন এবং ভালবাসা পেয়েছেন। তাঁরা সব সময় স্বাগত জানিয়েছেন তাঁকে। একটু থিতু হলে একবার পাকিস্তানে শোয়েবের বাড়ি যাবেন। পরিবারের সবার সঙ্গে দেখা করবেন। ইজহানকেও নিয়ে যাবেন তার বাবার বাড়িতে।”

শোয়েবের বিয়ের কথা শোনার ছেলের কথাও জানিয়েছেন সানিয়া। তিনি বলেন,“ বাবার তৃতীয় বিয়ের খবর শোনার পর থেকে কিছুটা মানসিক অবসাদ তৈরি হয়েছে ইজহানের মধ্যে। সানিয়ার কথায়, ইজহান ভাল নেই। শোয়েবের তৃতীয় বিয়ের কথা জানার পর থেকে ওর মন খুব খারাপ। মানসিক ভাবে বিপর্যস্ত ইজহান। সানিয়া আরও জানিয়েছেন, স্কুলে বন্ধুরা ওকে খুব উত্ত্যক্ত করেছে। সবাই ওর বাবার তৃতীয় বিয়ে নিয়ে জানতে চাইছে। তারপর থেকে ইজহান স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সানিয়া জানিয়েছেন, মানসিক ভাবে বিপর্যস্ত ইজহান দুবাইয়ে থাকতে চাইছিল না। তাই ছেলেকে নিয়ে ভারতে চলে আসেন তিনি।”

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...