Friday, June 26, 2026

নারী বিদ্বেষী বিজেপি, লোকসভার আগে মহিলাদের নিয়ে ১১ হাজার পাড়া বৈঠক সম্পন্ন তৃণমূলের

Date:

Share post:

আগামী লোকসভা ভোটে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, দেশের স্বার্থেই ইন্ডিয়া জোট গড়া হয়েছে। তাই দেশকে বাঁচাতে হলে বিজেপিকে হারাতেই হবে।

তারই অঙ্গ হিসেবে পাড়া বৈঠকে নেমেছে তৃণমূল মহিলা কংগ্রেস। অঞ্চল ও ওয়ার্ড ভিত্তিক এই কর্মসূচি চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত ১১ হাজার পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পাড়া বৈঠকে কী কী বিষয়ে প্রচার চালাতে হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল দলের তরফে। মূলত যে বিষয়গুলি তুলে ধরা হয়েছিল, তার মধ্যে অন্যতম– (১) মহিলাদের সামগ্রিক উন্নয়নে কিছু করেনি বিজেপি সরকার। (২) মহিলা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার। (৩) ভোটের কাজে মহিলাদের শুধু ব্যবহার করে বিজেপি। (৪) সাধারণ গ্যাস সিলিন্ডার নিয়ে নাভিশ্বাস উঠছে মহিলাদের। (৫) মহিলাদের সম্মান দেয় না বিজেপি, যা মমতা বন্দ্যোপাধ্যায় দেন। (৬) ভোট দেখে মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করেন না মুখ্যমন্ত্রী। (৭) মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একাধিক জনমুখি প্রকল্প। (৮) অন্যায়ভাবে কেন্দ্র আটকে রেখে রাজ্যের গরিব মানুষের বকেয়া পাওনা।

শুধু বৈঠক নয়, বৈঠক শেষে প্রতিটি পাড়ার মহিলাদের নিয়ে মিছিলও করছেন মহিলা নেতৃত্ব। মিছিলের নামকরণ করা হয়েছে, “চলো পাল্টাই”। এ ব্যাপারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য এবং চেয়ারপার্সন মালা রায় জানান, রাজ্যের সমস্ত প্রান্তের মহিলাদের সঙ্গে আরও বেশি জনসংযোগ তৈরি করা এবং রাজনীতিতে আরও বেশি মহিলার অংশগ্রহন নিশ্চিত করতেই এই উদ্যোগ।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...