Friday, June 26, 2026

বাংলার হয়ে দুরন্ত ইনিংস অনুষ্টুপ-মনোজের

Date:

Share post:

রঞ্জিট্রফিতে অসমের বিরুদ্ধে দুরন্ত ইনিংস মনোজ তিওয়াওি এবং অনুষ্টুপ মজুমদারের। প্রথম ইনিংসে এই দুই ব্যাটার করলেন শতরান। ১২৫ রান করেন অনুষ্টুপ। ১০০ রান করেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়াড়ি। আর এই শতরানের সুবাদে ১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করলেন মনোজ।

শুক্রবার শুরুটা একেবারেই ভাল হয়নি বাংলার। পড়তে থাকে এক এক করে ব্যাট। তবে সেই সময়কে দলকে ভরসা দেন বাংলার এই দুই অভিজ্ঞ ব্যাটার। অধিনায়ক মনোজের বয়স ৩৮ বছর। তিনি জানিয়ে দিয়েছেন এ বারের রঞ্জি খেলেই অবসর নেবেন। অন্য দিকে, অনুষ্টুপের বয়স ৩৯ বছর। দুই অভিজ্ঞ ব্যাটার বাংলার চাপ কাটিয়ে চালকের আসনে বসিয়ে দেন দলকে। গত মরশুমে রঞ্জিতে শতরান পাননি মনোজ। তাঁর ব্যাট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল ২০২২ সালের জুন মাসে। দীর্ঘ ১৯ মাস পর আবার শতরান করলেন মনোজ।

এদিকে এই কপি লেখা পর্যন্ত বাংলার রান সংখ্যা ৮ উইকেট হারিয়ে বাংলার রান সংখ্যা ৩৮৭। ক্রিজে রয়েছেন করণ লাল এবং অঙ্কিত মিশ্র।

আরও পড়ুন- অবশেষে মুখ খুললেন সানিয়া মির্জা, শোয়েবকে নিয়ে কী বললেন তিনি?

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...