Monday, May 18, 2026

সতীর্থ অভিজিতের নাম না করে বিচারপতি সৌমেন সেন কটাক্ষের সুরে কী বললেন!

Date:

Share post:

অবশেষে মুখ খুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। আর মুখ খুলেই নাম না করে কটাক্ষ করলেন সতীর্থ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি সেনের মন্তব্য, সংবাদ মাধ্যমে মন্তব্য করার অধিকার সকলের রয়েছে। কিন্তু বিচারপতির শুধু নির্দেশ দেওয়ার অধিকার রয়েছে। দুই বিচারপতির দ্বন্দ্ব নিয়ে প্রধান বিচারপতিও মুখ খুলে বলেন, যা ঘটেছে তা অনভিপ্রেত। আমি লজ্জিত। এই ধরনের ঘটনায় দীর্ঘমেয়াদি ছাপ পড়ে।

মঙ্গলবার উচ্চ প্রাথমিকের একটি পার্ট হার্ড মামলার শুনানি ছিল। বিচারপতি সেনের এজলাশ থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা সরানো হলেও এই অর্ধেক শোনা মামলাটি তিনি শুনতে পারতেন। কিন্তু সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়ে বিচারপতি সৌমেন সেন ক্ষোভের সঙ্গে বলেন, অনেক হয়েছে। এনাফ ইজ এনাফ। এই আদালত অপমানিত হয়েছে। আমাদের কোনও মামলার সঙ্গেই কোনও অ্যাটাচমেন্ট নেই। কিন্তু প্রকাশ্যে মুখ খোলার স্বভাব আমার নেই। তাই আমি কোনও কথাই বলব না। সকলকেই আমি শ্রদ্ধা করি। সৌমেন সেনের লক্ষ্য যে আসলে বিচারপতি গঙ্গোপাধ্যায়, তা বলার অপেক্ষা রাখে না।

মেডিক্যালে ভর্তি সংক্রান্ত মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ খারিজ হয়ে গেলে ক্ষোভে সতীর্থ সৌমেন সেনের বিরুদ্ধে রাজনৈতিক অভিসন্ধির অভিযোগ তোলেন। দুই বিচারপতির লড়াই সুপ্রিম কোর্টে পৌঁছলে সর্বোচ্চ আদালতের বেঞ্চ গোটা মামলাটাই হাই কোর্ট থেকে নিজেদের এক্তিয়ারে নিয়ে নেয়। তারপরেই সৌমেন সেন বাকি মামলা থেকে সরে গেলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় সরেননি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম অবশ্য অভিজিতের এজলাশ থেকে শিক্ষা মামলা সরিয়ে বিচারপতি মান্থার এজলাশে পাঠিয়েছেন। আর বিচারপতি অভিজিত এখন থেকে দেখবেন শিল্প ও শ্রম সংক্রান্ত মামলাগুলি।

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...