Sunday, June 28, 2026

কন্যাশ্রী থেকে যুবশ্রী: রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর সভায় নবীন প্রজন্মের তুমুল সাড়া, একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন

Date:

Share post:

তিনটি পদযাত্রা করে রায়গঞ্জের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, ঘোষণা মুখ্যমন্ত্রী। আর কন্যাশ্রী থেকে যুবশ্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে নবীন প্রজন্মের মধ্যে তুমুল সাড়া। হাততালি দিয়ে সমর্থন জানান যুবরা।

এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, “আমি চলব, গলব, প্রয়োজনে মানুষের জন্য রক্ত দেব। তবে ছেড়ে পালাব না। এই উত্তরবঙ্গ একদিন অবহেলিত ছিল। কেউ আসত না। এখন কত পর্যটন কেন্দ্র, হাসপাতাল, স্টেডিয়াম, স্কুল, কিছু বাকি নেই।“ মুখ্যমন্ত্রী (Mamata Banejee) বলেন, “১ ফেব্রুয়ারি থেকে আবেদনকারী আরও ১৩ লক্ষ মহিলা আবার লক্ষ্মীর ভান্ডার পাবেন। কন্যাশ্রী এবার বেড়ে ৯৫ লক্ষ হয়ে গেল। ৮৫ লক্ষ মেয়েকে বিয়ের টাকা দেওয়া হয়েছে। ৬০ বছর হলে আর লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, সেটা বার্ধক্য ভাতায় পরিবর্তিত হয়ে যাবে। চায়ের পাট্টা দিচ্ছি। মজদুররা পাট্টা পাবেন। ভারতকে পথ দেখাবে বাংলা।“

অকাল বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ ১০২ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ২০১৯ সাল থেকে রাজ্যে ২৮০০ কোটি ক্রপ ইনসিওরেন্স রয়েছে। ৫৮ লক্ষ কৃষক পেয়েছেন সেই সুবিধা। ৭ লক্ষ মানবিক ভাতা দেওয়া হয়েছে। ৮৫ লক্ষ মেয়েকে রূপশ্রী দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, ৬৭,৪৬৭ প্রকল্পের মধ্যে ৪৮৪৮৯ কাজ শেষ। মুখ্যমন্ত্রীর কথার মধ্যেই তুমুল হাততালি দেন নব প্রজন্মের ছেলে-মেয়েরা।

এরপরেই মোদি সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার বলে বেড়ায় হর ঘর মে জল দেতা হ্যায়। কাজটা আমরা করি। জমি আমরা দিই। জলের পাইপ লাইন দিই। মেন্টেনেন্স আমরা করি। মাত্র ২৫ ভাগ দেয় কেন্দ্র। আর ৭৫ ভাগ দেয় রাজ্য। আর ওরা বিজ্ঞাপন করে চলেছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...