Sunday, May 31, 2026

BSF-এর নয়, ইনার কার্ড পারমিট দেবেন জেলাশাসক: বালুরঘাটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিএসএফ-এর দেওয়া কার্ডের বিরুদ্ধে সোমবারের পরে মঙ্গলবারও গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। বালুরঘাটের সভা থেকে তিনি স্পষ্ট নির্দেশ দেন সীমান্ত পেরিয়ে যাঁরা কাজে যান তাঁদের পারমিট দেবেন জেলাশাসক। BSF-এর কোনও কার্ড (Card) তাঁরা নেবেন না।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএসএফ সীমান্তে অত্যাচার চালাচ্ছে। নির্বাচনের সময় বিএসএফ ভোটার লাইন কন্ট্রোল করে। বিস্ফোরক অভিযোগ করেন মমতা। “এবারে যদি একটাও এরকম ঘটনা শুনি তাহলে দ্বায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা থাকব। তখন কথাটা মনে থাকবে।“

এরপরেই মমতা স্পষ্ট নির্দেশ দেন বিএসএফ-এর দেওয়া কার্ড কেউ নেবেন না। এপার থেকে যাঁরা সীমান্ত পেরিয়ে ওপারে যান, তাঁরা জেলাশাসকের থেকে ইনার কার্ড পারমিট নিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী (Mamata Banejee) জানান, “পরিযায়ী শ্রমিকের পোর্টাল করে দিয়েছি। তার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আগামী দিনে কাজ আপনাকে খুঁজবে। আপনাকে কাজ খুঁজতে হবে না”।

মুখ্যমন্ত্রী জানান, আগে প্রতি বছর বন্যা হত। বালুরঘাট মানেই ছিল বন্যা। কিন্তু তৃণমূল জমানায় বালুরঘাটের বন্যা এখন নিয়ন্ত্রণে। এদিন, ২০০ কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ২ লক্ষ মানুষের হাতে সরাসরি পরিষেবা পৌঁছাবে বলে জানান। দক্ষিণ দিনাজপুরে ৩লক্ষ ৩৯ হাজার এর মধ্যে ১ লক্ষ ৩৩ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে গিয়েছে। বালুরঘাট সাংস্কৃতিক শহর। নাট্য উৎকর্ষ কেন্দ্র রয়েছে। মিউজিয়াম, স্টেডিয়াম সংস্কার করেছে রাজ্য সরকার। গঙ্গারামপুরে মার্কেট কমপ্লেক্স হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পরিষেবা প্রদান সভায় স্কুলের ছাত্র-ছাত্রীরাও ছিল। তাদের বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে বলে, বুধবার বালুরঘাটের সব স্কুলে ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...