Monday, May 18, 2026

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার এজলাসে

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। বদল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়েরও। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি রাজাশেখর মান্থার কাছে। এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে শ্রম ও শিল্প সংক্রান্ত মামলার শুনানি হবে।মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত কোনও মামলার শুনানি আর হবে না।

মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলার নির্দেশকে ঘিরে গত সপ্তাহে বেনজির সংঘাতে জড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন। পরিস্থিতির গুরত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দুই বিচারপতির দ্বন্দ্ব নিরসনের চেষ্টা হয়। শীর্ষ আদালতে ওই মামলার শুনানি হবে তিন সপ্তাহ পর।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ২৫০ জনের বেশি আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচরণ নিয়ে চিঠি লিখে অভিযোগ জানান প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তাঁদের বক্তব্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে হেনস্থা করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে।কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কার্যত বিরক্তি প্রকাশ করেন। এমনকী কারও নাম না করে তিনি বলেন, আইনের মন্দিরে এই ঘটনা কখনই কাম্য নয়। সমগ্র পরিস্থিতির জন্য তিনি খুবই দুঃখিত এবং অনুতপ্ত।

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...