Saturday, May 9, 2026

কেন্দ্রীয় বাজেটের ফোকাস পয়েন্ট ‘প্রযুক্তি’, আজ কোন কোন ঘোষণার সম্ভাবনা?

Date:

Share post:

প্রযুক্তির উন্নয়নে (Technology Development) আজ বাজেট অধিবেশনে কোন বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman) তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। বুধবার দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশন শুরুর স্বাগত ভাষণে দেশের মহিলারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতেও ডিজিটাল ইন্ডিয়ার সুর শোনা গেছে। তাহলে কি কেন্দ্রীয় বাজেটের (Budget 2024) ফোকাস পয়েন্ট ‘টেকনোলজি’? ঘন্টা দেড়েকের মধ্যেই তার উত্তর মিলবে বলে মনে করা হচ্ছে।

ডিজিটালাইজেশনের লক্ষ্যে এবারের কেন্দ্রীয় বাজেটে প্রযুক্তি খাতে একগুচ্ছ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও এটি পূর্ণাঙ্গ নয় অন্তর্বর্তী বাজেট হতে চলেছে। নির্মলা সীতারমনের কাছ থেকে প্রযুক্তিবিদদের কিছু প্রত্যাশা রয়েছে। মোবিউইকের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও বিপিন প্রীত সিং। তাঁর কথায়, ফিনটেক কোম্পানি এবং পাবলিক প্রতিষ্ঠানগুলির মধ্যে যোগসূত্র গড়ে তোলা উচিত। এতে ব্যাঙ্কিংয়ের অন্যান্য দিক যেমন ক্রেডিট, বিনিয়োগ, সঞ্চয় ইত্যাদি ক্ষেত্রগুলিতে নতুন উদ্ভাবনের জন্য উৎসাহ মিলবে বলেই তার ধারণা। এবার এসটি টেলিমিডিয়া গ্লোবাল ডেটা সেন্টার (ভারত)-এর চিফ ফিনান্সিয়াল অফিসার বিমল খান্ডেলওয়াল গার্হস্থ্য উৎপাদন এবং পরিকাঠামো তৈরির জন্য ভর্তুকির আশা করছেন। বিশ্বমানের ডেটা সেন্টার ইকোসিস্টেম গড়ে তোলার ঘোষণা হতে পারে বলেও তাঁর ধারণা। ইতিমধ্যেই ভারতের স্মার্টফোন বাজারের জন্য ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এই বাজেটে সেই আশা পূরণ হবে কি, উত্তর মিলবে ঠিক সকাল এগারোটায়।

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...