Sunday, May 17, 2026

কাঁথিতে চেয়ারম্যান পদ থেকে অপসারিত সুবল, নতুন দায়িত্বে সুপ্রকাশ

Date:

Share post:

দল বিরোধী কাজের জেরে আগেই বিপাকে পড়েছিলেন সুবল মান্না। এরপর অমান্য করেছিলেন দলের নির্দেশ। অবশেষে নিজের পদ খোয়ালেন সুবল। অনাস্থা প্রস্তাব এনে তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারিত করা হল তাঁকে। ১৬ কাউন্সিলরের সম্মতিক্রমে সুবলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হয়ে যায়। সেই জায়গায় স্থায়ী দায়িত্ব পেলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি।

পুর নির্বাচনের ২১টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ১৭টি আসন, বিজেপি ঝুলিতে ছিল ৩টি আসন, আর নির্দল প্রার্থী পান ১টি আসন। তখন সুবল মান্নাকে চেয়ারম্যানের আসনে বসায় রাজ্য নেতৃত্ব। কিন্তু সম্প্রতি তিনি চরম দল বিরোধী কাজ করে বসেন। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংসদ শিশির অধিকারীর স্তুতি ও তাঁকে ‘গুরুদেব’ বলে সম্বোধন করেন। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সুবলের বিরুদ্ধে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।

চেয়ারম্যান পদ থেকে সুবল মান্না অপসারিত হওয়ার পর উপপৌরপ্রধান সুপ্রকাশ গিরি অস্থায়ী পৌরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু স্থায়ী পুরপ্রধান না থাকায় যাবতীয় কাজে সমস্যা তৈরি হচ্ছিল। ব্যাহত হচ্ছিল পৌর পরিষেবা প্রদানও। এবার তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে বিশেষ বৈঠকে দলের হুইপ মত কাঁথি পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হল সুপ্রকাশ গিরির নাম। আর ভাইস চেয়ারম্যান হলেন নিরঞ্জন মান্না।

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...