Sunday, May 17, 2026

ইংরেজবাজারে নাবালিকার নৃশংস খুন, অভিযুক্তের বাড়িতে আগুন ধরালো উত্তেজিত জনতা!

Date:

Share post:

দশ বছরের মেয়েটার এমন পরিণতির কথা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি তাঁর পরিবার-পরিজন। মালদহের ইংরেজবাজারের স্থানীয় এক বেসরকারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সোমবার থেকেই নিখোঁজ ছিলেন। অভিযোগ পাওয়ার পর বালুরচর এলাকা তন্ন তন্ন করে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে বুধবার রাতে মিলল মৃতদেহ। এ যেন এক মর্মান্তিক দৃশ্য ! অভিযুক্ত যুবকের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে নাবালিকার মাথা, জঙ্গল থেকে মিলেছে বাকি দেহ। প্রতিবাদে আজ সকালে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে তাঁর আসবাবপত্র সহ বাড়িতে আগুন জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা।

ঠিক কী কারণে অভিযুক্ত যুবক এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর খুন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেরা শুরু করেছে পুলিশ। নাবালিকার পরিবারের শোকের ছায়া।

Related articles

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...