Tuesday, June 2, 2026

হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী

Date:

Share post:

হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা দেবী। স্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রের খবর, স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিরূপা দেবী। এই মুহূর্তে ডাক্তারি পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে প্রয়োজন হলে তাঁর বুকে স্টেন্ট বসানো হতে পারে।

এই নিয়ে স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “দুপুরের দিকে মা শারীরিকভাবে অস্বস্তিবোধ করছিলেন। আমরা দ্রুত ইসিজি করাই। সেই ইসিজি রিপোর্ট ভালো আসেনি। তাই সোজা হাসপাতালে নিয়ে যাই। একটা মাইলড স্ট্রোক হয়েছে। যদিও অবস্থা আগের থেকে স্থিতিশীল।” এরপর তিনি আরও বলেন, “স্টেন্ট বসানো হতে পারে। ডক্টর আফতাব খানের তত্বাবধানে আছেন আমাদের মা।”

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টের আগে বিরাটকে নিয়ে বড় মন্তব্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...