Thursday, May 14, 2026

হাওড়ার দুই দাহ্যপদার্থের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

শিল্পাঞ্চল হাওড়ার দুটি দাহ্য পদার্থের কারখানায় ভয়াবহ আগুন লাগে শনিবার সকালে। আমতায় একটি ধূপকাঠির কারখানায় সকাল ৯.৩০টা নাগাদ আগুন লাগে। আমতা-রাণিহাটি রোডের ওপর এই কারখানায় আগুন লাগায় রাস্তায় যান চলাচল আটকে যায় কিছুক্ষণের জন্য। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দুঘণ্টার চেষ্টায় খানিকটা নিয়ন্ত্রণে আসে আগুন। পকেট ফায়ার নিয়ন্ত্রণে তৎপরতা শুরু হয় দমকলের।

অন্য একটি বিধ্বংসী আগুন লাগে হাওড়ার ডোমজুড়ে। সেখানে থার্মোকল কারখানায় আগুনের ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এলাকা ঘন বসতিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সতর্ক করা হয়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...