Thursday, May 14, 2026

আজ মহা ডার্বি, শেষ মুহূর্তে টিকিট বিক্রি নিয়ে চরম বিভ্রান্তি

Date:

Share post:

আজ মেগা ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর আজ প্রথম বড় ম্যাচ। মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জায়েন্ট। এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সঙ্গে তুঙ্গে টিকিটের চাহিদা। আর এই ম্যাচের আগে শুরু হলো বিতর্ক। কারণ শেষ মুহূর্তে মেগা ডার্বির টিকিট বিক্রি নিয়ে ছড়িয়েছে চরম বিভ্রান্তি। স্বভাবতই এমন ঘটনার জন্য ব্যাপক ক্ষুব্ধ দুই প্রধানের সমর্থকরা।

আজ মোহনবাগানের হোম ম্যাচ। মোহনবাগানের হোম ম্যাচ হলেও, এদিন ডার্বি শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, ‘ম্যাচ আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ থেকে এইমাত্র জানালো হল, পুলিশ পারমিশন না দেওয়ার জন্য আজকের খেলার অনলাইন টিকিট-এর রিডিম এবং অফলাইন টিকিট বিক্রি সল্টলেক স্টেডিয়াম থেকে করা যাবে না, তার পরিবর্তে বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে ‘বুক মাই শো’ এর কাউন্টার থেকে করতে হবে।”আর এই স্বভাবতই এমন ঘটনার জন্য বেজায় চটেছে দুই প্রধানের সমর্থকেরা।

সদ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ। ওপর দিকে মোহনবাগানে এসেছে নতুন কোচ হবাস। সুপার কাপ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে লাল-হলুদ। অপরদিকে নতুন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া সবুজ-মেরুন।

আরও পড়ুন- আজ বড় ম্যাচ, বাগানের বিরুদ্ধে নামার আগে সতর্ক লাল-হলুদ কোচ

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...