Monday, March 16, 2026

বকেয়ার দাবিতে রেড রোডে ধর্না পরিচালনায় আজ তৃণমূলের যুব সংগঠন!

Date:

Share post:

কেন্দ্র বনাম রাজ্যের সংঘাতের আবহেই রেড রোডে আজ ধর্নার তৃতীয় দিন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) না থাকায় এদিনের কর্মসূচি পালনের দায়িত্ব পড়েছে তৃণমূলের (TMC) যুব সংগঠনের কাঁধে। দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে বকেয়ার দাবিতে ধর্নামঞ্চ থেকে শনিবার মুখ্যমন্ত্রী (CM of West Bengal) বড় ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, দিল্লির মুখাপেক্ষী হয়ে না-থেকে রাজ্য সরকারই ১০০ দিনের কাজের ২১ লক্ষ শ্রমিককে বকেয়া মজুরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। স্বাভাবিকভাবেই তার এই ঘোষণার পরই জন্মনে ১০০ দিনের কাজের টাকা না পাওয়া বঞ্চিতরা। তবে বকেয়ার দাবিতে আন্দোলন চলবে। দিল্লি যাত্রার কারণে মুখ্যমন্ত্রী ধর্নাতে উপস্থিত না থাকলেও, রবিবার থেকে থেকে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঘাসফুল শিবিরের বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্ব দেবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোকে ব্যাকফুটে মোদি সরকার (Modi Government)। এবার ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ বৈঠকে রাজধানীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাসের পয়লা তারিখ থেকেই নতুন করে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা পাচ্ছেন বাংলার মানুষ। এই আবহে আন্দোলনে ঝাঁঝ কতটা বাড়াতে পারে তৃণমূলের ইয়াং ব্রিগেড সেদিকেই লক্ষ্য থাকবে সবার। এক নজরে আজ (৪ ফেব্রুয়ারি ২০২৪) থেকে তৃণমূলের ধর্নার সূচি –

৪ ফেব্রুয়ারি – তৃণমূল যুব সংগঠন
৫ ফেব্রুয়ারি – তৃণমূল ছাত্র পরিষদ
৬ ফেব্রুয়ারি – তৃণমূল মহিলা কংগ্রেস
৭ ফেব্রুয়ারি – তৃণমূল ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন
৮ ফেব্রুয়ারি – তৃণমূল সংখ্যালঘু সেল ও এসসি এসটি ওবিসি সেল
৯ ফেব্রুয়ারি – দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব
১০ ফেব্রুয়ারি – উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্ব
১১ ফেব্রুয়ারি – হাওড়া জেলা নেতৃত্ব
১২ ফেব্রুয়ারি – হুগলি জেলা নেতৃত্ব
১৩ ফেব্রুয়ারি – পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্ব
বিধানসভার অধিবেশন শেষ হলে তৃণমূল বিধায়করা ধর্নায় যোগ দেবেন বলে জানা গেছে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...