Monday, May 18, 2026

Entertainment: রবিবারে সুখবর! বাবা হলেন গায়ক দুর্নিবার

Date:

Share post:

ছুটির সকালে নতুন মানুষের আগমন গায়ক দুর্নিবারের (Durnibar Saha) পরিবারে। পুত্র সন্তানের জন্ম দিলেন ঐন্দ্রিলা ( ইন্ডাস্ট্রির অন্দরে তিনি মোহর নামেই পরিচিত)। সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে সুখবর শেয়ার করে নিয়েছেন শিল্পী, শুভেচ্ছা জানিয়েছেন তাঁর গুণমুগ্ধরা।

গত বছর মার্চ মাসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনকে (Aindrila Sen) বিয়ে করেন দুর্নিবার সাহা। নবদম্পতিকে নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু যুগলে কোন কিছুকে পাত্তা না দিয়ে নিজেদের সুখী জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কয়েকদিন আগেই মোহরের সাধভক্ষণের ছবিও ভাইরাল হয়। আজ সন্তানের জন্ম হতেই সোশ্যাল মিডিয়ায় দুর্নিবার লেখেন, ‘‘আমরা জানতাম না কান্নার শব্দ আমাদের এই ভাবে মুখে হাসি ফোটাবে।’’ এই পোস্টের ক্যাপশনে তিনি ঐন্দ্রিলার উদ্দেশে লিখেছেন, ‘‘তোর জন্য অগণিত তারার আলো…।’’

 

View this post on Instagram

 

A post shared by Durnibar Saha (@durnibar)

প্রেমের মাসে সুখবর আসতেই সকাল থেকে টলিপাড়া এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন দম্পতি।


Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...