Wednesday, April 29, 2026

নরেন্দ্রপুরকাণ্ডে কেন গ্রেফতার নন প্রধান শিক্ষক, জানতে চাইল ক্ষুব্ধ হাই কোর্ট

Date:

Share post:

নরেন্দ্রপুরে স্কুলে শিক্ষকদের এপর হামলার মামলায় ফের ক্ষোভপ্রকাশ করল আদালত। সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে।দুদিন আগের শুনানিতে হাইকোর্ট প্রধান শিক্ষক-সহ এফআইআর-এ নাম থাকা সকল অভিযুক্ত অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। কিন্তু সোমবারের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, প্রধান শিক্ষক ছাড়া এফআইআর-এ নাম থাকা বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
বিচারপতি বিশ্বজিৎ বসু জানতে চান, প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন? রাজ্যের তরফ থেকে জানানো হয়, প্রধান শিক্ষক আগাম জামিনের আবেদন করেছেন। তখন বিচারপতি ফের জানতে চান, আগাম জামিনের আবেদন করলে কি গ্রেফতার করা যায় না?

এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রধান শিক্ষককে ৩০ জানুয়ারি পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তখন বিচারপতি জানতে চান, পুলিশ সব অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে? মাধ্যমিকের পরে ফের শুনানি।প্রসঙ্গত, নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরে গত শনিবার শিক্ষকদের মারধর, নিগ্রহের ঘটনা ঘটে। প্রহৃত শিক্ষক শিক্ষিকারা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। অভিযোগ, প্রধান শিক্ষক প্রভাব খাটিয়ে সেই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আর সেই কারণেই স্কুল চলাকালীন বহিরাগতদের ক্লাসে ঢুকিয়ে শিক্ষকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই মামলায় ক্ষুব্ধ বিচারপতি বসু দ্রুত সকল অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন প্রধান শিক্ষক। কিন্তু ডিভিশন বেঞ্চে তাঁদের আবেদন খারিজ হয়ে যায়।এরপরই ক্ষোভপ্রকাশ করে আদালত।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...