Thursday, June 4, 2026

সর্বশিক্ষা মিশনে টাকা দিচ্ছে না কেন্দ্র: তথ্য তুলে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

১০০দিনের কাজ বা গ্রামীণ সড়ক যোজনাই নয়, সর্বশিক্ষা মিশনেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। মঙ্গলবার, বিধানসভার বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তথ্য তুলে এই কথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি জানানল “সর্বশিক্ষা মিশন খাতে টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। বাংলার সঙ্গে বৈষম্য করা হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার মতো করছে। কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১৭৫৪.৭৯ কোটি টাকা। কেন্দ্র আপাতত দিয়েছে ৩১১.২৯৪ কোটি টাকা।”

কেন্দ্রের বিরুদ্ধে একাধিকবার পাওনা বকেয়া আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিষয়টি ধর্না দিয়েছেন। এখনও তৃণমূলের ধর্না চলছে রেড রোডে। সেই মঞ্চ থেকেই শনিবার, মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২১ ফেব্রুয়ারি বাংলার ১০০দিনের কাজ করা ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনে চলে সর্বশিক্ষা মিশন। এই প্রকল্পের অধীনে স্কুলের নতুন ক্লাসরুম তৈরি, নতুন ভবন তৈরি, মডেল স্কুল তৈরি, শহর স্কুল শিক্ষার একাধিক ক্ষেত্রে কাজকর্ম পরিচালিত হয়। সর্বশিক্ষা মিশন প্রকল্পে কেন্দ্রের অংশীদারিত্ব ৬০ শতাংশ, রাজ্যের অংশীদারিত্ব ৪০ শতাংশ। এই পরিস্থিতি এদিন, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী (Bratya Basu) জানান, সর্বশিক্ষা মিশনে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১৭৫৪.৭৯ কোটি টাকা। কেন্দ্র আপাতত দিয়েছে ৩১১.২৯৪ কোটি টাকা।

Related articles

দলনেত্রীর পাশেই তৃণমূল সাংসদ, মহুয়ার নিশানায় বহিষ্কৃত ঋতব্রত

পরিষদীয় দলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Bnaerjee) হাতে যাওয়ার পরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...