Thursday, June 4, 2026

কাশ্মীরে লস্কর সংগঠন পরিচালনা থেকে অস্ত্রপাচার, পুলিশের জালে প্রাক্তন সেনা

Date:

Share post:

ভারতীয় সেনা থেকে অবসরের পর কাশ্মীরে বসে জঙ্গি সংগঠন পরিচালনা থেকে সীমান্ত দিয়ে অস্ত্র পাচারের অভিযোগে দিল্লি রেল পুলিশের জালে এক লস্কর (Lashkar-e-taiba) জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে মোস্ট ওয়ান্টেড (most wanted) এই জঙ্গিকে দিল্লি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তার থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড আটক করে তদন্ত শুরু হয়েছে। যাবতীয় তথ্য জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে তুলে দেবে দিল্লি রেল পুলিশ।

সম্প্রতি কাশ্মীরের কুপওয়ারাতে (Kupwara) একটি জঙ্গি হামলার ছক বানচাল করে জম্মু ও কাশ্মীর পুলিশ। সেই হামলার পিছনে মূল মাথা ছিল প্রাক্তন ভারতীর সেনা রিয়াজ আহমেদ। কিন্তু নাশকতার পরিকল্পনা বানচাল করলেও রিয়াজকে ধরা সম্ভব হয়নি গোয়েন্দা বিভাগের পক্ষে। তবে গোয়েন্দারা তার ওপর হাই অ্যালার্ট (High alert) জারি করে। গোপন সূত্রে দিল্লি রেল স্টেশনে রিয়াজের পৌঁছানোর খবর পৌঁছায় গোয়েন্দাদের কাছে। সেই সূত্রেই দিল্লি রেল পুলিশ ৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে রিয়াজকে। সোমবার তার পরিচয় নিশ্চিত করা হয় গোয়েন্দা বিভাগের তরফে।

তবে কেন এই রিয়াজকে ধরতে এত তৎপরতা দেশের গোয়েন্দা বিভাগের। প্রাক্তন সেনা রিয়াজ ক্রমাগত লস্কর-এ-তৈবার জন্য সীমান্তে অস্ত্র পাচারের কাজ করত। এরপর দুই সঙ্গী খুরশিদ আহমেদ রাঠের ও গুলাম সারওয়ার রাঠেরকে সঙ্গে নিয়ে কুপওয়ারায় নাশকতার পরিকল্পনা করে। পরিকল্পনা সফল না হওয়ায় ডেরা বদল করে করে দেশেই বিভিন্ন শহরে আস্তানা গাড়ছিল রিয়াজ। সেখান থেকেই নতুন কোনও নাশকতার পরিকল্পনা ছিল, এমনটাও অনুমান গোয়েন্দাদের। রিয়াজের গ্রেফতারির ফলে তাকে জিজ্ঞাসাবাদ করে কাশ্মীরে লস্করের নতুন ঘাঁটি ও পরিকল্পনা সম্বন্ধে তদন্ত করা সহজ হবে বলেই অনুমান গোয়েন্দা বিভাগের।

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...