Friday, May 15, 2026

নিয়েগ মামলা নিয়ে ইডিকে ভর্ৎসনা বিচারপতি অমৃতা সিনহার

Date:

Share post:

মাসের পর মাস ধরে চলছে নিয়োগ মামলা। বেশ কয়েকজন হেভিওয়েট গ্রেফতার হয়েছেন, আবার অনেকে ছাড়াও পেয়ে গিয়েছেন। তদন্তের গতি নিয়ে বারবার বিভিন্ন এজলাসে ভর্ৎসনা মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-কে। প্রশ্নের মুখে পড়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। তবে তদন্ত চলছে।
প্রাথমিকে নিয়োগ মামলায় মঙ্গলবার হলফনামা জমা দিয়েছে সিবিআই। কীভাবে এই দুর্নীতি হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে রিপোর্টে।তবে ইডিকে ভর্ৎসনার সুরে বিচারপতি অমৃতা সিনহা এদিন বলেন, চিহ্নিত করার পরেও এত দেরি কেন? এমনভাবে তদন্ত চলছে যাতে সবাই বেরিয়ে আসবে। কাউকে পাবেন না। বিচারপতি সিনহা তদন্তকারী সংস্থার উদ্দেশে বলেন, ‘আপনারা কি ভেবেছিলেন সব মসৃণ হবে?’

ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী অবশ্য জানিয়েছেন, তাঁরা আরও সম্পত্তির হদিশ পেয়েছেন, কন্ঠস্বরের নমুনাও পরীক্ষা করা হচ্ছে। কিন্তু খোদ ইডি মামলায় ফেঁসে যাওয়ায় দেরি হচ্ছে। পরের শুনানিতে রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী।সিবিআই-এর আইনজীবী এদিন বলেন, বারবার প্রশ্ন উঠছে এত দেরি কেন? আমরা বিশ্বাস করি প্রদোষ মিত্র সোনার কেল্লায় বারবার ঢুকতে বাধা পেয়েছিল। দেরিতে হলেও দোষীরা গ্রেফতার হয়েছিল। এ কথা শুনে বিচারপতি সিনহা বলেন, “আশা করা যায়, সিবিআই একদিন গন্তব্যে পৌঁছে যাবে। আগামী ১২ মার্চ মামলার পরবর্তী শুনানি।

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...