Monday, April 13, 2026

অশান্ত মায়ানমার! ভারতীয়দের জন্য সতর্কতা জারি বিদেশ মন্ত্রকের

Date:

Share post:

সেনাবাহিনীর সঙ্গে বিরোধের জের! আর তাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি পড়শি দেশ মায়ানমারে (Mayanmar)। ইতিমধ্যে কার্যত ভেঙে পড়েছে মায়ানমারের নিরাপত্তা ব্যবস্থা। পরিস্থিতি এতটাই বেগতিক যে ভারত (India), বাংলাদেশে (Bangladesh) সংঘর্ষের জেরে বাড়ছে অনুপ্রবেশ। এমন পরিস্থিতিতে ভারতীয়দের (Indians) জন্য সতর্কবার্তা জারি করা হল। ইতিমধ্যে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয় নাগরিকদের অবিলম্বে মায়ানমার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের শেষের দিক থেকেই অশান্ত মায়ানমার। এমনিতেই সেখানকার সরকার চালাচ্ছে সেনাবাহিনী। জেলবন্দি আন সুকির মতো একাধিক রাষ্ট্রনেতা। মূলত সেনার বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতেই শক্তি প্রয়োগ করে বাহিনী। এদিকে পরিস্থিতি ক্রমশ খারাপ হতেই, সেখানে থাকা ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। উত্তপ্ত পরিস্থিতি, টেলিকমিউনিকেশন ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর তীব্র সঙ্কট থাকায় ভারতীয়দের মায়ানমারের রাখিনে-তে যেতে বারণ করা হয়েছে। যারা ওখানে রয়েছেন, তাদেরও অবিলম্বে ওই রাজ্য ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মায়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। দেশের প্রধান আন সু-কিকে গ্রেফতার করে মায়ানমারের ক্ষমতা দখল করে সেনা। এরপর ২০২৩ সালের শেষভাগে দেশে সামরিক শাসন শেষ ও গণতন্ত্র পুনর্স্থাপনের দাবিতে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। গত অক্টোবর মাস থেকেই রাখিনে সহ একাধিক রাজ্যে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়েছে।

 

 

 

 

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...