Friday, May 8, 2026

প্রশ্ন জমা দিয়েও অধিবেশনে অনুপস্থিত বিধায়ক! ক্ষুব্ধ বিধানসভার স্পিকার

Date:

Share post:

বিধানসভার অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের উপস্থিতি নিয়ে বরাবরই সরব বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। এর আগেও বিধায়কদের অধিবেশনে গরহাজিরা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। ফের বাজেট অধিবেশন প্রশ্নও জমা দিয়েও বিধায়করা না আসায় ক্ষুব্ধ স্পিকার (Speaker)। তালিকায় বিরোধীদের পাশাপাশি শাসকদলের বিধায়করাও আছেন।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) বারবার বলেন, বিধানসভার কাজ সুষ্ঠুভাবে চালাতে বিধায়কদের হাজিরা অত্যন্ত জরুরি। সংসদীয় ব্যবস্থায় বিধানসভার অধিবেশনে শাসক-বিরোধী দুপক্ষের উপস্থিতিই কাম্য। বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে চলছে তৃণমূলের ধর্না। সেখানও মন্ত্রী-বিধায়কদের বিধানসভার অধিবেশনের সেরে যোগ দেওয়ার নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

তবে, অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত বিধায়কদের একাংশ৷ রয়েছেন শাসকদলের বিধায়কেরাও। এই ঘটনা ঘিরে আরও একবার উষ্মা প্রকাশ করেন স্পিকার। বলেন, “আমাকে বিধানসভা চালাতে হয়। মন্ত্রীরা প্রস্তুত হয়ে আসবেন। আর প্রশ্নকর্তা আসবেন না। এটা চলতে পারে না। এরকম করলে ২-৩দিন প্রশ্ন নেওয়া হবে না।”

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...