Sunday, May 17, 2026

টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ

Date:

Share post:

এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ।সেরার সেরা তিনিই।সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে টেস্টে বুমরাহই এখন একনম্বর বোলার।বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বুমরাহর দুরন্ত পারফরম্যান্সের দৌলতে তিনি এখন আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। বুমরাহর আগে কোনও ভারতীয় বোলার এমন নজির গড়তে পারেননি। প্রথম ভারতীয় পেসার হিসেবে এই প্রথমবার আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতে ১০৬ রানে। ম্যাচে ৯১ রানে ৯টি উইকেট নেন বুমরাহ। আর এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিন ধাপ উপরে উঠে এসে শীর্ষস্থান দখল করলেন তিনি। দ্বিতীয় টেস্টে ৯ উইকেট দখল করার ফলে ম্যাচের সেরাও হন তিনি।

গত বছরের মার্চ থেকে অশ্বিন একনম্বর স্থান দখল করে রয়েছেন। বর্তমানে অশ্বিন নেমে গিয়েচেন তিন নম্বরে। দুনম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও হ্যাজলউড রয়েছেন যথাক্রমে চার ও পাঁচ নম্বরে। এই প্রথমবার বুমরাহ আইসিসি-র ক্রম তালিকায় শীর্ষস্থান দখল করলেন।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...