Friday, April 24, 2026

নজরে লোকসভা, দলের সাংসদ-বিধায়ক-ব্লক সভাপতিদের নিয়ে সাংগঠনিক বৈঠকে বসছেন অভিষেক

Date:

Share post:

২০১৯ হোক ’২১ – বাংলাজুড়ে প্রচার নেমেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনে অনেকেই তাঁকে নেপথ্য নায়কের তকমা দেয়। লোকসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রূপরেখা নির্দিষ্ট করতে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ১৬ ফেব্রুয়ারি দলীয় সব সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠক করবেন তিনি।

তৃণমূল (TMC) সূত্রে খবর, আগামী শুক্রবার বিকেল ৩টেয় সাংগঠনিক বৈঠক ডাকা হয়েছে। যেহেতু এক সঙ্গে প্রায় চারশো জনকে নিয়ে বৈঠক করার মতো জায়গা নেই। তাই ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে।

লোকসভা অধিবেশন যোদ দিতে দিল্লি গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক (Abhishek Banerjee)। কলকাতা ফিরে মঙ্গলবার, বেশ কিছুক্ষণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। এর পরেই বুধবার এই বৈঠক ডাকা হয়েছে। ভোট প্রচারই হোক বা দিলিল দূত অথবা তৃণমূল নবজোয়ার- অভিষেকের ব়্যালি মানেই জনপ্লাবন। ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে নিজের লোকসভা কেন্দ্রে সময় দেওয়া কথা আগেই জানিয়েছিলেন অভিষেক। সেই মতো জেলায় বৈঠকও করেন তিনি। এবার রাজ্যস্তরে দলের সাংগঠিক রূপরেখা তৈরিতে নেমেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Related articles

কেক কেটেও খেলেন না অর্জুন, জন্মদিনে ভক্তদের খুশি করলেন সচিন

ক্যালেন্ডারের পাতা বলছে আজ ২৪ এপ্রিল, ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) জন্মদিন। শুক্রবার ৫৩ তম জন্মদিন সেলিব্রেট করছেন...

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...