Saturday, June 13, 2026

আদালতে ধাক্কা কেজরিওয়ালের, ১৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ বিচারকের!

Date:

Share post:

বিপাকে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM)। আবগারি দুর্নীতি মামলায় ৫ বার কেন্দ্রীয় এজেন্সির সমন এড়ানোর পর এবার কড়া নির্দেশ দিল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।

ইডির তরফে গত ২ ফেব্রুয়ারি পঞ্চমবার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু অন্যান্যবারের মতো সেদিন সকালেও আপ প্রধান জানিয়ে দেন, ইডি দফতরে তিনি যাচ্ছেন না। অন্যান্যবারের মতো এবারেও অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁদের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ভোটের আগে বিরোধীদের টার্গেট করছে মোদি সরকার। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিং-এর মতো সিনিয়র আপ নেতারা ইতিমধ্যেই একই মামলায় জেল হেফাজতে রয়েছেন। বারবার সমন এড়ানোয় ইডি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত শনিবার দিল্লির আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ৬৩ (৪)ধারায় অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। এই মামলায় বিগত বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে ৯ ঘন্টা ঘরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় আধিকারিকদের করা ৫৬ টি প্রশ্নকে ভুয়ো বলে জানিয়েছিলেন কেজরিওয়াল। তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিল আর সমন এড়াতে পারবেন না কেজরিওয়াল। আপ সুপ্রিমোকে আগামী ১৭ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দিতেই হবে।


Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...