Thursday, May 28, 2026

কতটা ‘পরিপূর্ণ’ কাজল শেখ, প্রশ্ন তুললেন বিদায়ী জেলাশাসক

Date:

Share post:

বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত চরিত্র কাজল শেখ। যদিও সম্প্রতি বীরভূমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু কারণ সতর্ক করেন বীরভূমের বর্তমান সভাধিপতি কাজল শেখকে। এবার তাঁর সভাধিপতি হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্নই তুলে দিলেন জেলার বিদায়ী জেলাশাসক বিধান রায়। যদিও কাজল শেখ ‘চেষ্টা’ ও ‘উৎসাহে’র মধ্যে দিয়ে পরিপূর্ণ হবেন বলে দাবি বিদায়ী জেলাশাসকের।

পঞ্চায়েত ভোটের পর বীরভূমের জেলা সভাধিপতি হন কাজল শেখ। তবে দলের পক্ষ থেকে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ যায় খোদ মুখ্যমন্ত্রীর কাছে। সম্প্রতি নিজের বাড়িতে বিভিন্ন জেলার সাংগঠনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের বৈঠকে জেলার অন্যান্য নেতৃত্বকে যে দ্বায়িত্বভার দেওয়া হয় তার থেকে অনেক কম দ্বায়িত্ব পান কাজল শেখ। এমনকি জেলা সভাপতির অনুপস্থিতিতে যে কোর কমিটি গঠন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা থেকেও বাদ দেওয়া হয় কাজলকে। এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন দলের বেনিয়ম করা নেতাদের কোনও প্রশ্রয় দেওয়া হবে না।

দীর্ঘদিনের বীরভূমের জেলাশাসক বিধান রায়কে মঙ্গলবার বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখও। সেখানেই কাজল শেখের সরাসরি জেলা সভাধিপতি হওয়ার কথা উল্লেখ করেন জেলাশাসক। কাজল শেখ গত পঞ্চায়েত নির্বাচনেই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমবারেই জিতে জেলা সভাধিপতি হন। সেই পদাধিকারকে উল্লেখ করে জেলাশাসক বলেন, ‘আমরা সাধারণত বলি যে, একটা উঁচু অট্টালিকার চার তলা বা পাঁচ তলায় পৌঁছতে গেলে প্রথমে এক তলার সিঁড়ি ভেঙে উঠতে হয়। তা হলে তিন-চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায়। কিন্তু ওঁর কাছে সেই অবসর ছিল না। তিনি একেবারেই সেই তিন তলা কিংবা চার তলায় উঠেছেন।’

যদিও তারপরেই তিনি উল্লেখ করেন সময় পেলে পরিপূর্ণ হয়ে উঠবেন কাজল শেখ। তবে শেখার ব্যাপারটি মেনে নিয়ে কাজল শেখের দাবি তিনি নিজেই জেলাশাসকের কাছে অনেক কিছু শিখছেন।

Related articles

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...

সম্প্রীতি নষ্টের অভিযোগ: অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR দায়ের

হিংসার উস্কানির পরে এবার ধর্মীয় সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ। এই অভিযোগে এবার আরও একটি অভিযোগ দায়ের হল তৃণমূল...