Monday, March 16, 2026

নজরে লোকসভা, জয়ললিতার দল ভাঙিয়ে ঝুলি ভরছে দক্ষিণে ‘শূন্য’ বিজেপি

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ৪০০ আসনের টার্গেট নিয়েছে এনডিএ। নরেন্দ্র মোদির ভবিষ্যৎবাণী সত্য করতে উঠেপড়ে মাঠে নেমেছেন নেতারা। তবে টার্গেট পূরণে অন্যতম বাধা দক্ষিণের রাজ্যগুলি। দক্ষিণের রাজ্যগুলি থেকে একেবারে মুছে গিয়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় তামিলনাড়ুতে জমি শক্ত করতে বিজেপির কৌশল দল ভাঙানোর খেলা। এই রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকের একঝাঁক নেতাকে যোগদান করালো গেরুয়া শিবির।

বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী, রাজীব চন্দ্রশেখর এবং এল মুরুগানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এডিএমকে ১৫ জন প্রাক্তন বিধায়ক। সেই সঙ্গে প্রয়াত জয়ললিতার দলের এক প্রাক্তন সাংসদও পদ্ম-শিবিরে শামিল হয়েছেন। বিজেপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন, কে ভেদিভেল, এমভি রত্নম, আর চিন্নাস্বামী এবং পিএস কান্দস্বামীর মতো দ্রাবিড় রাজনীতির পরিচিত মুখেরা। রাজনৈতিক মহলের দাবি, দক্ষিণে জমি হারিয়ে অন্যদল ভাঙিয়ে এভাবেই লোকসভা ভোটে জমি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে বিজেপি এবং এডিএমকে জোট বেঁধে লড়েছিল। কিন্তু সে রাজ্যের ৩৯টির মধ্যে তারা পেয়েছিল মাত্র একটি। ৩৮টি গিয়েছিল ডিএমকে-কংগ্রেস-বাম এবং আরও কয়েকটি ছোট আঞ্চলিক দলকে নিয়ে গঠিত বিরোধী জোটের ঝুলিতে। বিজেপির সঙ্গে মতবিরোধের কারণে গত বছরের সেপ্টেম্বরে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেছেন এডিএমকে প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এন পলানীস্বামী। এবার একদা মিত্র শক্তিকে দুর্বল করতে কোমর বেঁধে নামল বিজেপি।

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...