Sunday, May 17, 2026

এক দেশ এক আইন: উত্তরাখণ্ডে পাস অভিন্ন দেওয়ানি বিধি বিল

Date:

Share post:

ইতিহাস গড়ে দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। দীর্ঘ আলোচনার পর বুধবার বিকেলে উত্তরাখণ্ড বিধানসভায় পাস হয় বিলটি। এবার রাজ্যপালের সম্মতি মিললেই তা আইনে পরিণত হবে। নয়া এই বিল পাস ‘এক দেশ এক আইন’-এর পথে প্রথম পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

গতকাল অর্থাৎ মঙ্গলবার বিধানসভার কার্যাবলি শুরু হতেই অভিন্ন দেওয়ানি বিধি বিল বিধানসভায় পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। সঙ্গে সঙ্গে বন্দে মাতরম ও জয় শ্রীরাম ধ্বনিতে ভরে ওঠে গোটা অধিবেশন কক্ষ। তবে বিল পেশের পরেই সাময়িকভাবে মুলতুবি হয়ে যায় অধিবেশন। বুধবার সকাল থেকে ফের পুরোদমে শুরু হয় অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্তারিত আলোচনা। আলোচনা ও ভোটাভুটি শেষে বিজেপি বিধায়কদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাশ হয়ে যায় বিলটি। এখন অপেক্ষা শুধু রাজ্যপালের অনুমোদনের।

উল্লেখ্য, আগেই উত্তরাখণ্ডের মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বিল। তার আগে অভিন্ন দেওয়ানি বিধি বিলের খসড়া পাঠানো হয়েছিল পাঁচ সদস্যের কমিটির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি বেশ কিছু সুপারিশ করে এই বিলে। সমস্ত সুপারিশ গ্রহণ করেই রবিবার এই বিলটিকে সবুজ সংকেত দেয় উত্তরাখণ্ডের মন্ত্রিসভা। এরপর অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করানোর জন্য বিশেষ অধিবেশন শুরু হয় উত্তরাখণ্ডে। অবশেষে পাশ হয়ে গেল বিলটি।

আরও পড়ুন- নজরে লোকসভা, জয়ললিতার দল ভাঙিয়ে ঝুলি ভরছে দক্ষিণে ‘শূন্য’ বিজেপি

Related articles

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...