Sunday, May 17, 2026

জেল থেকেই ভোট দিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান, পারলেন না বুশরা বিবি

Date:

Share post:

পাকিস্তানে অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ।সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলল বিকাল ৫টা পর্যন্ত।এদিকে, জেল থেকেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর স্ত্রী বুশরা বিবি ভোট দিতে পারেননি।জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক বন্দিরা আদিয়ালা জেল থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তবে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ভোটে অংশ নিতে পারেননি। কারণ পোস্টাল ভোটিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে তাঁকে দোষী সাব্যস্ত এবং গ্রেফতার করা হয়। সামগ্রিকভাবে আদিয়ালা জেলের ১০০ জনেরও কম বন্দি ভোট দিতে সক্ষম হয়েছেন, যা এই কারাগারের ৭ হাজার বন্দির মধ্যে মাত্র এক শতাংশ।

কারাগার সূত্র জানা গিয়েছে, ইমরান খানের স্ত্রী তথা প্রাক্তন ফার্স্ট লেডি বুশরা বিবিও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে আটক করার সময় এভাবে ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার কারণে তাঁর অনুরোধ গ্রহণ করা যায়নি।বুশরা বিবির মুখপাত্র মাশাল ইউসুফজাই জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে কারাগার থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেওয়া হয়নি।
বুধবার, জেলে বসেই দেশের আমজনতাকে ইমরান বার্তা দিয়েছিলেন, ভোটটাই সবচেয়ে বড় অস্ত্র। সকলে যেন যথাযথভাবে ভোট দেন। পিটিআইয়ের হয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছিলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। তবে সেই পোস্ট পরে ডিলিট করে দেন তিনি। এদিকে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরুর আগেই দেশজুড়ে মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...