Monday, March 16, 2026

নালিকুলে সম্পত্তি নিয়ে বিবাদে ছেলের হাতে মা খুন

Date:

Share post:

সম্পত্তি নিয়ে বিবাদের সূত্রপাত।মাকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চাপ দিচ্ছিল ছেলে। শেষ পর্যন্ত সেই সম্পত্তির জন্যই ছেলের হাতে নৃশংসভাবে খুন হল মা। বৃহস্পতিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির হরিপাল থানার নালিকুলের সাহাপুর অঞ্চলে। মৃতার নাম সুমিতা গড়ান (৫২)।মৃতার ছেলে নিতাই গরানকে পুলিশ গ্রেফতার করেছে।

মৃতার বড় ছেলে গৌরাঙ্গ গরান জানিয়েছেন, তার ছোট ভাই নিতাই প্রায়ই তাদের বিষয় সম্পত্তি নিয়ে অশান্তি করত।তার দাবি, ভাই আশপাশের কিছু মানুষের কথায় প্ররোচিত হয়ে নানান সময়ে অশান্তি করত।বৃহস্পতিবার সেই অশান্তি চরম আকার নেয়। নিতাই সম্পত্তির ভাগ নিয়ে অশান্তি শুরু করলে মা প্রতিবাদ করে। এরপরই হঠাৎ নিতাই কাটারি দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে মাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুমিত্রাদেবী ।সঙ্গে সঙ্গে তাকে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর হরিপাল থানার পুলিশ নিতাইকে গ্রেফতার করে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...