Friday, May 15, 2026

সুখবর, চলতি মাসেই গড়িয়া- রুবি মেট্রো চালু!

Date:

Share post:

দ্রুত এগোচ্ছে মেট্রোরেল (Kolkata Metro) সম্প্রসারণের কাজ। কলকাতার যে দিকেই তাকানো যাক না কেন, মেট্রো রেলের কাজ চোখে পড়বে। দেশের মধ্যে প্রথম গঙ্গার তলা দিয়ে পাতাল রেল চলাচলের চরম প্রস্তুতির মাঝেই এবার নয়া সুখবর। চলতি মাসেই গড়িয়া- রুবি মেট্রোতে (Garia to Rubi Metro Route) যাত্রী পরিষেবা চালু হতে চলেছে।

মেট্রো রেল সূত্রে খবর অত্যাধুনিক সাজে সজ্জিত এই মেট্রো রুটে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। কবি সুভাষ স্টেশনটিকে ‘জংশন’ স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। চলতি মাসের মাঝামাঝি এই প্রকল্পের উদ্বোধন হয়ে যাবে। এই রুটে ন্যূনতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। অবশ্য রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে ভাড়া হবে ৪৫ টাকা। অন্যদিকে, রুবি থেকে মেট্রোতে উঠে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়া ৩৫ টাকা এবং ওই একই ভাবে কালীঘাট বা ধর্মতলা যেতে খরচ হবে ৪০ টাকা। এই সফরে কবি সুভাষ মেট্রো স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে।


Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...