Wednesday, June 3, 2026

ফের উত্তপ্ত সন্দেশখালি,তিনটি পোলট্রি ফার্মে আগুন; ধৃত ৫

Date:

Share post:

ফের উত্তপ্ত সন্দেশখালি।জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। তাঁর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও বিক্ষোভে পথে নেমেছেন মহিলারা।আজকেও দাবি, শাহজাহান শেখ, শিবু এবং উত্তম সর্দারের গ্রেফতারি।কাটারি, দা, বাঁশ, লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা।গ্রামবাসীদের অভিযোগ, শাহজাহান, শিবু গ্রামে অত্যাচার চালান। জোর খাটিয়ে গ্রামবাসীদের দিয়ে নানান কাজ করিয়ে নেন। জমির জবরদখল থেকে শুরু করে মাছের ভেড়ি দখলের একাধিক অভিযোগ উঠেছে।

সন্দেশখালিতে শাহজাহানদের গ্রেফতারির দাবিতে ফের বিক্ষোভ দেখা গেল জেলিয়াখালিতে।বিক্ষুব্ধ জনতার অভিযোগ, জ্বালিয়ে দেওয়া ফার্ম অন্যের জমি দখল করে তৈরি করা হয়েছিল। মহিলারা জানান, তাঁদের স্বামীদের জোর করে কাজ করতে বাধ্য করা হয়। কাজ করার পর মেলে না প্রাপ্য পারিশ্রমিক। টাকা চাইতে গেলে মারধর করা হয় বলেও অভিযোগ। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ দিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ সন্দেশখালির এই বিক্ষোভ।শেখ শাহজাহানকে দীর্ঘ দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ৫ জানুয়ারি রেশন মামলায় তল্লাশি চালাতে তাঁর বাড়িতে গিয়েছিল ইডি। সে দিন শাহজাহানের অনুগামীদের হাতে ইডি আধিকারিকেরা মার খেয়েছিলেন। সেই থেকে শাহজাহান ‘নিখোঁজ’। গ্রামবাসীদের দাবি, শাহজাহান এলাকাতেই আছেন।

এদিকে বৃহস্পতিবারের ঘটনার পর সন্দেশখালিতে দু’পক্ষের পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দু’টি এফআইআরও দায়ের করা হয়েছে। গ্রামবাসীরা যাঁকে গ্রেফতার করতে বলছেন, সেই শিবু সন্দেশখালি থানায় বৃহস্পতিবার ১১৭ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন বলে জানা গিয়েছে। পাল্টা তাঁদের বিরুদ্ধে গ্রামবাসীদের তরফেও একটি এফআইআর করা হয়েছে।রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারা।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...