Wednesday, June 24, 2026

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম বদলের প্রক্রিয়া শুরু সিলেবাস কমিটির

Date:

Share post:

রাজ্যের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম বদলের প্রক্রিয়া শুরু করল রাজ্যের সিলেবাস কমিটি। বছরের শুরুতেই উচ্চমাধ্যমিকের পাঠক্রম বদলের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের ছাড়পত্র পেলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে চালু হবে সেই পাঠক্রম। এবার বদল আসতে চলেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির সিলেবাসেও। নতুন পাঠক্রম আপডেটেড করাই লক্ষ্য শিক্ষা দফতরের।

ইতিমধ্যেই মাধ্যমিকের পাঠক্রমে বদল আনার প্রক্রিয়াও শুরু করেছে শিক্ষা দফতর। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পাঠক্রম যদি সেই পাক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি না হয় তাহলে মাধ্যমিক স্তর ও উচ্চমাধ্যমিক স্তরে গিয়ে সমস্যায় পড়তে পারে পড়ুয়ারা। পাশাপাশি শিক্ষার প্রথম দিকের শ্রেণিতে যদি পাঠক্রম পারিপার্শ্বিক সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রেখে বদল না করা হয় তাহলেও সমস্যায় পড়তে পারে পরীক্ষার্থীরা। সেই কথা মাথায় রেখেই এবার ষষ্ঠ থেকে অষ্টমে সিলেবাস বদলের ভাবনা।

সময়োপযোগী ও বাস্তবমুখী পাঠক্রম তৈরির জন্য নেওয়া হবে বিশেষজ্ঞদের মতামত। শিক্ষাক্ষেত্রের বিশেষজ্ঞদের পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো মানুষের মতামত নেওয়ারও পরিকল্পনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে জুন মাসের মধ্যেই পাঠক্রম তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রাজ্য সরকারের। পরিকল্পনা মতো কাজ শেষ হলে আগামী শিক্ষাবর্ষের শুরুতেই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা পেতে চলেছে নতুন পাঠক্রম। এই শ্রেণির পাঠক্রম ২০১২ সালে শেষবার বদল হয়েছিল।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...