Saturday, June 27, 2026

বাড়ির ট্যাক্সে বিশেষ ছাড়, পুরসভা বাজেটের আগেই বড় ঘোষণা মেয়রের!

Date:

Share post:

যত সময় যাচ্ছে ততই অনলাইনের উপর নির্ভরশীলতা বাড়ছে। এবার পুরসভাতেও (KMC) কর প্রদানে সেই ব্যবস্থাপনাকে কার্যকরী করতে বিশেষ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। এবার থেকে অনলাইনে বাড়ির কর মেটালেই এক শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন শহরবাসী। পুরসভা বাজেটের (Municipal Budget) আগেই বড় ঘোষণা।

পুরসভায় আসতে যেতে অনেকেরই সমস্যা হয়। নবীনদের কাছে সময় কম, আর প্রবীণরা শারীরিকভাবে সক্ষমতার অভাবে সবসময় পুরসভায় হাজির হতে পারেন না। প্রায়ই টক টু মেয়রে ফোন আসে। যেখানে বয়স্করা বলেন বাড়িতে লোক পাঠিয়ে কর গ্রহণের ব্যবস্থা করলে ভাল হয়।এসব সমস‌্যা মেটাতেই খোলা হয়েছে চ‌্যাটবট সার্ভিস (Chatbot Service)। ৮৩৫৫৯৯৯১১১ নম্বরে বাড়িতে বসেই সমস্ত অভিযোগ জানানো যায়। শুক্রবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন পুরো ট‌্যাক্স ব‌্যবস্থাটাই অনলাইনে হোক। সেটার জন‌্যই এবার থেকে অতিরিক্ত এক শতাংশ কর ছাড় দেওয়া হবে। অনলাইনে কর ছাড় দেওয়ার ঊর্ধ্বসীমাও ঠিক করেছে পুরসভা। ঠিক হয়েছে অনলাইনে কর দিলে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।


Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...