Sunday, June 7, 2026

সন্দেশখালিকাণ্ডে কড়া তৃণমূল, অভিষেকের নির্দেশে দল থেকে সাসপেন্ড উত্তম সর্দার: ঘোষণা পার্থর

Date:

Share post:

শাসকদলের তরফ থেকে আগেই আশ্বাস দেওয়া হয়েছিল সন্দেশখালিকাণ্ডে দোষীদের রেয়াত করা হবে না। শনিবার, রেড রোডের ধর্না মঞ্চে থেকে উত্তর চব্বিশ পরগনার নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhowmik) জানান, তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশে অভিযুক্ত সন্দেশখালির জেলা পরিষদ সদস্য, অঞ্চল কমিটির সভাপতি উত্তম সর্দারকে ৬ বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হল।

এদিন, পার্থ ভৌমিক জানান, আমরা তৃণমূলকে ভালবাসি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবসি। তৃণমূল কখনই মানুষের সঙ্গে অসভ্য আচরণকে প্রশ্রয় দেয় না। পার্থ জানান উত্তম সর্দার স্থানীয় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অভব্য আচারণ করছেন। লোকজনকে ভয় দেখাচ্ছেন। এই অভিযোগ খতিয়ে দেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা পরিষদের সদস্য ও অঞ্চল সভাপতিকে উত্তমকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। ধর্না মঞ্চেই পার্থ জানান, এ ধরনের অভিযোগ দল বরদাস্ত করে না। তাই দলের শীর্ষ নেতৃত্ব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল। পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলগতভাবে তদন্ত হবে। সেই মতো চারজনের একটি কমিটি তৈরি হয়। সেখানে তিনমন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, রথীন ঘোষ ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী ছিলেন। তাঁদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করেই দল সিদ্ধান্ত নেয় আজ থেকে ৬ বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল।

দল কোনও ভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেবে না- বারবার জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। মমতা বলেছেন, অভিযোগ পেলে দল অভিযুক্ত নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সন্দেশখালিকাণ্ড নিয়েও যে শাসকদলের সেই অবস্থান সেটাই এবার প্রকাশ পেল।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...