Monday, May 11, 2026

শারীরিক অবস্থার উন্নতি, ICU থেকে আপাতত কেবিনে মিঠুন চক্রবর্তী

Date:

Share post:

ভাল আছেন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার'(Mithun Chakraborty Health update)। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে খবর। আইসিইউ-এর ১২৮ নম্বর বেড থেকে সরিয়ে আপাতত কেবিনে স্থানান্তরিত করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। আপাতত তিনি বিপদমুক্ত বলেই হাসপাতাল (Apollo hospital) সূত্রে খবর।

কলকাতায় শুটিং চলাকালীন শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালে দেখতে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly), রাজ চক্রবর্তী, দেব (Dev), দেবশ্রী রায়(Debashree Roy), সোহমরা (Soham Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় মিঠুনের দ্রুত আরোগ্য কামনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। প্রাথমিকভাবে এম আর আই রিপোর্ট দেখে চিন্তিত হয়ে পড়েছিলেন চিকিৎসকরা। বর্ষীয়ান অভিনেতার চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়। স্নায়ুরোগ, হৃদরোগ বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এই মুহূর্তে দেখছেন মহাগুরুকে। আগের থেকে অবস্থার উন্নতি হলেও যথেষ্ট দুর্বল মিঠুন। রাতে হালকা খাবার খেয়েছেন। চিকিৎসায় সাড়া মিলেছে। যদিও আজই তিনি ছুটি পাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়।


Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...