Friday, June 26, 2026

চৌধুরি চরণ সিং কেন ভারতরত্ন, প্রশ্ন শুনেই মেজাজ হারালেন জগদীপ ধনখড়

Date:

Share post:

সংসদের বাজেট অধিবেশনের শেষ দিনে কংগ্রেস সাংসদদের সঙ্গে বচসায় জড়ালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। কংগ্রেস সভাপতি সাংসদ মল্লিকার্জুন খাড়গকে দলের অন্যান্য সাংসদদের সংযত থাকার নির্দেশ দেন। যদিও তার পরেও কংগ্রেস সাংসদরা শান্তিপূর্ণভাবে চৌধুরি চরণ সিংকে ভারতরত্নের মতো দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া নিয়ে আলোচনা চাইলে তা চালানোর প্রক্রিয়া নিজেই ভেস্তে দেন জগদীপ ধনকড়। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি আরএলডি নেতা জয়ন্ত চৌধুরির এনডিএ জোটে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার আগে জয়ন্ত চৌধুরিকে সন্তুষ্ট রাখাই বিজেপির উদ্দেশ্য কী না, ধনকড়ের আচরণের পর সেই সম্ভাবনাই উঁকি দিচ্ছে।

শুক্রবার ঘোষণা হয়েছিল দুই প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও ও চৌধুরি চরণ সিং-কে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। সেই সিদ্ধান্তের ওপর প্রশ্ন তুলে শনিবার অধিবেশনের শেষ দিনে আলোচনার দাবি জানান রাজ্যসভার কংগ্রেস সাংসদরা। জয়ন্ত চৌধুরি সরকারকে ধন্যবাদ জানান স্বর্গীয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করার জন্য। সেখানেই কংগ্রেসের জয়রাম রমেশ প্রশ্ন তোলেন এই সম্মান তুষ্ট করার রাজনীতি, এই বিষয়ে। তাতেই ক্ষুব্ধ হন জগদীপ ধনকড়। কংগ্রেস সাংসদদের আলোচনা চালানোয় বাধা দেন।

এরপরই বিতর্ক চরমে ওঠে। কংগ্রেস সভাপতি খাড়গে তখনই রাজ্যসভার রুলবুক নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস সাংসদদের দাবি একই বিষয়ে জয়ন্ত চৌধুরিকে বলতে দেওয়া হলেও মুখ বন্ধ করার চেষ্টা করা হয় বিরোধীদের। কার্যত ‘অপমানিত’ জগদীপ ধনকড় মল্লিকার্জুন খাড়গেকে প্রশ্ন করেন তিনি এমন আচরণ কেন করেন যাতে মনে হয় রাজ্যসভার চেয়ারম্যান ছাত্র এবং কংগ্রেস সভাপতি শিক্ষক।

Related articles

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...