Monday, May 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হলো না এবারও। দাদাদের পর ব্যর্থ ভাইয়েরাও। হলো না বদলা নেওয়াও। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি হাতছাড়া ভারতের। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এদিন ফাইনালে ভারতকে ৭৯ রানে হারাল অজিরা। ফাইনালে অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটারেরা। ব্যাটিং ব্যর্থতা ডোবাল দলকে।


২) চোট সারিয়ে দলে ফিরেছেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। তবে দলে ফিরলেও তাদের ম্যাচে খেলা নির্ভর করছে বিসিসিআইয়ের চিকিৎসকদের রিপোর্টের ওপর। তবে এরই মধ্যে নিজের ফিটনেস নিয়ে বড় আপডেট দিলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেলন তাঁর ব্যাটিং অনুশীলন।

৩) নর্থইস্টের কাছে ৩-২ গোলে হারে লাল-হলুদ ব্রিগেড। ডার্বিতে যে দল নামিয়েছিলেন কুয়াদ্রাত, নর্থইস্টের বিরুদ্ধে একই দল নামান তিনি। তবুও ডার্বির মতন লড়াই দিতে পারেননি ক্লেটন সিলভা, নন্দকুমাররা। আর দলের হারে অখুশি ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ শেষে সেকথা জানাতে ভুললেন না তিনি।

৪) অবশেষে আইএসএল -এ জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়েন্ট। হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে চার ম্যাচ পরে জয়ে মুখ দেখে সবুজ-মেরুন। তবে এই জয় পেলেও, দলের জয়ে খুশি নন বাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। এফসি গোয়া ম্যাচের আগে দলের কয়েকটি বিষয় নিয়ে ভাবাচ্ছে হাবাসকে। যা সাংবাদিক সম্মেলনে বললেন বাগান কোচ।

৫) কেরলের ৪৪৮ রানের লক্ষ্যে তৃতীয় দিনের বাংলার দ্বিতীয় ইনিংসে রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ৭৭ । ক্রিজে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ৩৩ রানে অপরাজিত তিনি। জয়ের জন্য বাংলার দরকার ৩৭২ রান। প্রথম ইনিংসে ৩৬৩ রান তোলে কেরল। তার জবাবে জলজ সাক্সেনার বল হাতে দাপটে বাংলা মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায়।

আরও পড়ুন – Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে