Friday, May 15, 2026

প্রায় এক বছর পর জামিন মঞ্জুর আপ নেতা মণীশ সিসেদিয়ার

Date:

Share post:

তিনদিনের অন্তর্বর্তী জামিনে মঙ্গলবারই জেল থেকে মুক্তি পাচ্ছেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। ভাইঝির বিয়ে উপলক্ষ্যে তাঁর জামিন মঞ্জুর করল দিল্লি আদালত। সোমবার এই রায় দেন বিচারক এম কে নাগপাল।

২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি মামলায় প্রথম তৎকালীন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। পরবর্তীকালে ৯ মার্চ আবগারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি। এরপর সুপ্রিম কোর্টেও তাঁর জামিন মঞ্জুর হয়নি।

সোমবার প্রায় একবছর পরে জেল থেকে বাইরে আসছেন মণীশ সিসোদিয়া। ১৩ থেকে ১৫ তারিখ পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...