Tuesday, March 17, 2026

গুরুত্বপূর্ণ পদে ইস্তফা, বড় সিদ্ধান্ত নিলেন যাদবপুরের তারকা সাংসদ মিমি!

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে যখন চারিদিকে প্রার্থী নির্বাচন নিয়ে জল্পনা আলোচনা ঠিক সেই সময় বড় সিদ্ধান্ত নিলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের (Jadavpur Constituency) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। সূত্রের খবর সোমবার নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে যাদবপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন মিমি (Mimi Chakraborty)। জয়ী হওয়ার পর কিছুটা হলেও টলিউড থেকে একটু সরতে হয়েছিল অভিনেত্রীকে। যদিও করোনা পরবর্তী সময়ে আবার তিনি স্বমহিমায় লাইট ক্যামেরা অ্যাকশনের ফ্রেমে। আরও এক লোকসভা নির্বাচন আসতে চলেছে। একই কেন্দ্র থেকে এই বছর মিমি লড়াই করবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মিমির কাণ্ডে ঘাটালের সাংসদ সুপারস্টার দেবের (Dev) প্রসঙ্গ টেনে আনছেন অনেকে। কিছু দিন আগে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ছাড়েন অভিনেতা-সাংসদ দেব। পাশাপাশি তিনি ঘাটল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকেও ইস্তফা দেন। এরপরই অভিনেতা কে নিয়ে জল্পনা বাড়ে যদিও সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে হুগলির আরামবাগে দেব (Dev) বলেন, ‘‘দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলাম। দিদির হাত ধরেই থেকে গেলাম। আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী দিদি।’’ এর মাঝেই সোমবার সন্ধ্যায় খবরের শিরোনামে উঠে এলো মিমির প্রসঙ্গ। জানা যাচ্ছে যাদবপুরের সাংসদ ইস্তফাপত্রে লেখেন, ‘‘২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত আমার সাংসদ পদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আপনাদের যে সমর্থন আমি পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চেয়ারপার্সন হিসাবে চিকিৎসক, নার্স এবং সর্বোপরি রোগীদের কল্যাণার্থে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’’ এই নিয়ে মিমি চক্রবর্তীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...