Wednesday, March 11, 2026

রাহুলের কাজে বেজায় চটেছে বিসিসিআই, কিন্তু কেন ?

Date:

Share post:

কে এল রাহুলের ওপর বেজায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চোট এখনও সারেনি ,তবুও কেন সুস্থ হওয়ার বার্তা দিলেন? আর সূত্রের খবর, রাহুলের এই কাজেই নাকি একদমই খুশি নয় বিসিসিআই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নেটে ব্যাট হাতে অনুশীলন করার একটি ছবি পোস্ট করেছিলেন রাহুল।

এই নিয়ে বিসিসিআইয়ের এক আধিকারিক এক সর্বোভারতীয় সংবাদসংস্থাকে বলেন, কেন নিজের ব্যাট করার ভিডিও পোস্ট করল রাহুল? এতে তো সমর্থকদের কাছে ভুল বার্তা গেল। ক্রিকেটারদের এভাবে নিজে থেকে কোনও বার্তা দেওয়া উচিত নয়। কেউ খেলতে পারবে কি না সেটা দেখার দায়িত্ব মেডিক্যাল দলের। আর যদি মেডিক্যাল দল জানত যে রাহুল খেলতে পারবে না তাহলে কেন ওকে প্রাথমিক দলে রাখা হল?” এরপর তিনি আরও বলেন, “রাহুল এখনও রাজকোটে দলের সঙ্গে যোগাযোগ করেনি। রবীন্দ্র জাদেজা সেটা করেছে। এর থেকেই স্পষ্ট যে মেডিক্যাল দল রাহুলের সুস্থতা নিয়ে এখনও নিশ্চিন্ত হতে পারছে না। রাহুল ৯০ শতাংশ সুস্থ। এই অবস্থায় ওকে মাঠে নামার অনুমতি দেওয়া যাবে না।”

তৃতীয় টেস্টের দল ঘোষণার সময় বিসিসিআই জানিয়েছিল, রাহুল ও রবীন্দ্র জাদেজার খেলা নির্ভর করছে তাঁদের সুস্থতার উপর। বোর্ডের চিকিৎসকদের রিপোর্টের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে তাঁদের নিয়ে। আর সূত্রের খবর , রাহুলকে ছাড়পত্র দেয়নি মেডিক্যাল দল। ফলে রাজকোটে দলের সঙ্গে যোগ দেননি তিনি।

আরও পড়ুন- আগামিকাল গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...