Sunday, May 17, 2026

উত্তরপাড়ায় পাকড়াও ডাকাত দল, গ্রেফতার ৪

Date:

Share post:

সরস্বতী পুজোর আগে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার কানাইপুর ফাঁড়ি পুলিশ (Kanaipur Police, Uttarpara)।গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল শ্রীরাম হাউজিং থেকে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন মিন্টো সিং ,গজেন্দ্র যাদব, কলবিন্দ্র সিং ও রাহুল প্রসাদ। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একাধিক সিম সহ বেশ কিছু কার্ড উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ধৃতরা প্রত্যেকেই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দেড় মাস ধরে হিন্দ মোটর হাউসিং এর একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন সন্দেহভাজন চার যুবক। তাঁরা খুব একটা বেশি বাইরে না বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের এবং খবর দেওয়া হয় পুলিশে।এরপর উত্তরপাড়া থানার আই সি অমিতাভ সান্যালের নির্দেশে কানাইপুর ফাঁড়ির অফিসার ইনচার্জ রাহুল বিশ্বাসের নেতৃত্বে পুলিশবাহিনী মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালায়। একজন পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশ তাঁদের ধরে ফেলে। ধৃতরা ডাকাতির উদ্দেশে জড়ো হওয়ার পাশাপাশি অনলাইন প্রতারণাচক্র চালাতেন বলে অভিযোগ। দুজন বিহার ও দুজন ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা গেছে। এদের সঙ্গে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।


Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...