Thursday, May 14, 2026

প্রেম দিবসে শোভনের সারপ্রাইজ গিফট-এর অপেক্ষায় বৈশাখী!

Date:

Share post:

সরস্বতীপুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়া মানে বাংলা-ইংরেজি মিলিয়ে প্রেমের উৎসব। বাংলায় প্রেমের উৎসবের কথা হবে আর বহু চর্চিত যুগল শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Sovan Chatterjee Boishakhi Banerjee) কথা হবে না তা কী হতে পারে! আর ভেলেন্টাইন্স ডে-র সকালেই যদি বৈশাখীর ফেসবুক পেজে শোভনের সঙ্গে আদুরে ছবি পোস্ট হয়- তাহলে তা খবরের শিরোনাম নামে তো আসবেই। না না সমালোচনা উড়িয়ে, সমাজের চোখ রাঙানিকে উপেক্ষা করে দিব্যি হাতে হাত ধরে আছেন শোভন-বৈশাখী। তাঁদের জীবন যেন রোজই ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। তবে বিশেষ দিনে সকালেই মনের মানুষকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আত্মজা মহুলকেও। বৈশাখীর জীবনের নানা ওঠা করার সঙ্গী সে।

ফেসবুকে শোভনের সঙ্গে আদুরে ছবি পোস্ট করে বৈশাখী লিখেছেন, “সারাজীবন আমার হাত তোমার জন্য আর তোমার হাত আমার জন্য থাকবে, এটা বোঝানোর কোনও ভাষার প্রয়োজন নেই। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।”

শুধু প্রাক্তন মেয়রকেই নয়, কন্যা মহুলকেও শুভেচ্ছা জানিয়েছেন বৈশাখী। মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “তুমি আমার আজ এবং আগামীর সমস্ত স্মৃতির সঙ্গেই আছো। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।”

আরও পড়ুন: ১৮ ফেব্রুয়ারি বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, কী কী কর্মসূচি মুখ্যমন্ত্রীর

আজ একইসঙ্গে সরস্বতী পুজো ও ভ্যালেন্টাইনস ডে (Valentines Day)। কেমন কাটছে শোভন-বৈশাখীর? ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’,কে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন, সকাল সকাল লাল গোলাপের ছবি-সহ ‘প্রেমিক’ শোভনের রোমান্টিক বার্তা পেয়েছেন তিনি। আর একটা সারপ্রাইজ গিফট আছে। তবে তা এখনও হাতে আসেনি।

বাড়িতে সরস্বতীপুজো তাই সকাল থেকে বেজায় ব্যস্ত দুজনে। সরস্বতীপুজো উপলক্ষ্যে মহুলকে সবুজ রঙের বেনারসি উপহার দিয়েছেন শোভন। তার ‘দুষ্টু’র থেকে পাওয়া এটাই মহুলের ‘valentine গিফট’। আর বৈশাখী অপেক্ষায় আছেন অজানা উপহারের।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...